ফের বিস্ফোরক মন্তব্য কঙ্গনার - The News Lion

ফের বিস্ফোরক মন্তব্য কঙ্গনার



সুশান্তের মৃত্যু মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর মাদকচক্রের সঙ্গে  জড়িত জানার পর থেকেই দেশজুড়ে হইচই। এরই মধ্যে কঙ্গনা রানাওয়াত বিস্ফোরক মন্তব্য করেছেন। 



 তিনি দাবি করেন, কেউ শারীরিক সমস্যার কারণে, কেউ বার্ধক্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর নিজেদের সংশোধন করেছেন। কেউ আবার গোটা যৌবন মাদকের নেশা করার পর এটা ছেড়েছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে একটি টুইট করেন কঙ্গনা।


সেখানে কঙ্গনা আত্মবিশ্বাসের সুরে বলেন, বি-টাউনের ৯৯ শতাংশ তারকাই মাদকে অভ্যস্ত। তিনি অভিনেতা রণবীর সিং, রণবীর কাপুর, ভিকি কৌশল এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের রক্তের নমুনা নেয়ার অনুরোধ করেন ড্রাগ পরীক্ষার জন্য। তার মতে, এই ‘ইয়ং ব্রিগেড’-এর ড্রাগস নেয়ার কানাঘুষা বহু আগে থেকেই বলিপাড়ার অলিগলিতে।  বলিউড পার্টিতেও অবাধে মাদক সেবনে মাতেন তারকারা।




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.