বিজেপির রাজ্য কমিটিতে জায়গা পেয়ে খুশি বৈশাখী
দলের রাজ্য কমিটিতে জায়গা পেয়ে খুশি বৈশাখী। তাঁর কথায়,”আমার খুব ভালো লাগছে। দল যেভাবে চাইবে সেভাবে কাজে লাগব। আমি কৃতজ্ঞ। দল চাইলে আমরা নেমে পড়ব।”
যদিও, এর আগে প্রকাশ্যেই গেরুয়া নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বৈশাখী। তাঁর দাবি ছিল, শোভন চট্টোপাধ্যায় এবং তাঁকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না দলে।
এদিন তাঁর সেই ক্ষোভ খানিকটা প্রশমিত হয়েছে বলেই মত পর্যবেক্ষকদের। এদিন কাজ থাকায় ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে পারেননি শোভন চট্টোপাধ্যায়। সে কথা অবশ্য আগেই দলকে জানিয়েছিলেন তিনি।

Post a Comment