সমুদ্র সৈকতে দেখা মিলল এক অদ্ভূত দর্শন প্রাণীর
রহস্যময় সমুদ্র জগত। পৃথিবীর বিভিন্ন সমুদ্রের তলদেশে লুকিয়ে রয়েছে নানা অজানা ইতিহাস। কখনও বা তারা সমুদ্র তটে আছড়ে পড়ে, আর যা হতবাক করে আমাদেরকে। ব্রিটেনের নর্থ ওয়েলসের কারনার্ফোন সমুদ্র সৈকতে এক অদ্ভুত দর্শনের প্রাণীর দেখা পেয়েছেন এক দম্পতি।
অদ্ভুত চেহারার ওই প্রাণীটিকে দূর থেকে দেখলে মনে হবে বিশাল গাছের গুঁড়ির মতো কিছু একটা পড়ে রয়েছে সমুদ্র তটে। একটু কাছে যেতেই ওই দম্পতি বুঝতে পারেন, গাছের গুঁড়ির মতো ওই বস্তুটিকে আপাদমস্তক ঘিরে রয়েছে খোঁচা খোঁচা দাঁতের মতো আঁশে ভরা সজীব কোনও প্রাণী। দেখে মনে হতে পারে সহস্র দাঁতের মতোন একধরনের পোকা যেন কিলবিল করছে সারা গায়ে। আরও কিছুটা সামনে গেলে এগুলিকে পঙ্গভুক ফুলের মতো দেখতে লাগে।
জানা গিয়ে, অদ্ভুত দর্শনের ওই প্রাণীটির নাম ‘গুজনেক বার্নাক্যাল।’ আর এর ছবি এবং ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মার্টিন গ্রিণ নামের ওই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় এমন ভয়ংকর ছবি দেখে অনেকেই আতঁকে উঠেছেন। তবে এই ধরনের সামুদ্রিক জীবের দেখা পোর্তুগাল , স্পেন সহ ইউরোপ মহাদেশের বেশ কিছু অঞ্চলে মেলে। সাধারণত সুস্বাদু খাদ্য হিসেবেই সেদেশে এগুলি খাওয়ার চল রয়েছে। শুধু তাই নয়, এর এক একটির দাম প্রায় ২৫ ডলার।

Post a Comment