ফের দাম বাড়াল বাইকের
ফের দাম বাড়াল bajaj dominor 250। গত মাসেই বাইকটি লঞ্চ করা হয়েছিল ১.৬০ লক্ষ টাকাতে। আর এবারে এই বাইকটির দাম বাড়ানো হয়েছে ৪০৯০ টাকা। যার ফলে বাইকটির দাম দাঁড়িয়েছে ১,৬৪,০৯০ টাকা। বাইকটি ইতিমধ্যে দুটি আলাদা ভ্যারিয়েন্টে বাজারে আনা হয়েছে। তবে বাইকটির দাম বাড়লেও খুব একটা পরিবর্তন করা হয়নি।
এর বাইকটির বেশিরভাগ ফিচার dominor 400 র মত রাখা হয়েছে। এছাড়া এই বাইকে রয়েছে এলইডি লাইট। এছাড়া এই বাইকে রয়েছে স্পোর্টস লুক এবং রয়েছে অত্যাধুনিক নতুন ফিচার। যা সুবিধা দেবে আরোহীদের। এই বাইকে রয়েছে ২৪৮.৭ সিসির লিকুইড ইঞ্জিন। এছাড়া এই বাইকে টর্ক আউটপুট ২৯.৪ কিলোওয়াট এবং তার সঙ্গে রয়েছে ৩৫ ন্যানোমিটার।
এটি অল্প সময়ের মধ্যেই দ্রুত গতি তুলতে সক্ষম। এই বাইকের সাম্নের চাকাতে রয়েছে ৩২০ মিমি এবং পিছনের চাকাতে রয়েছে ২৩০ মিমি ডিস্ক ব্রেক। এছাড়া নিরাপত্তার জন্য এই বাইকে রয়েছে এবিএস সিস্টেম। এছাড়া এই বাইকে রয়েছে ৩৭ মিমি ইউএসডি ফ্রন্ট ফর্ক। অর্থাৎ গ্রাহকদের সুবিধার জন্য এই বাইকে রয়েছে নিত্য নতুন সুবিধা।

Post a Comment