পুজো নিয়ে ভুয়ো পোস্ট ছড়ানোর অভিযোগে ধৃত যুবকের বাড়িতে তৃণমূলের বিক্ষোভ
লকডাউনের নিয়ম ভেঙে দুর্গাপুজো নিয়ে পোস্ট করে কলকাতা থেকে ধৃত এক যুবকের বাড়ির সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল নেতারা। ঘটনাকে নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
অভিযুক্ত ওই যুবকের নাম শুভ্র দে। কলকাতা পুরসভা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি।
তৃণমূলের অভিযোগ, অশান্তি তৈরির জন্য বিজেপির থেকে টাকা নিয়ে ভুয়ো পোস্ট করা হচ্ছে। যদিও পরিবারের তরফে টাকা নিয়ে পোস্ট করার অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

Post a Comment