বাড়িতে গাঁজা রাখা প্রসঙ্গে এনসিবিকে কি বললেন রিয়া?
জিজ্ঞাসাবাদ করার সময় এনসিবি কে রিয়া জানিয়েছেন সুশান্ত সিং রাজপুত নিয়মিত গাঁজা নিতেন। সূত্রের খবর, রিয়া চক্রবর্তী তদন্তে এনসিবি কে যথেষ্ট সহযোগিতা করছেন। কিন্তু একই সঙ্গে তিনি বেশকিছু ব্যাপার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং ঘুরিয়ে উত্তর করছেন। রিয়া স্বীকার করেছেন যে তিনি বাড়িতে গাজার যোগান রাখতেন। সেই গাঁজা দীপেশ সাওয়ান্তকে দিয়ে আনাতেন। তবে রিয়া জানিয়েছেন, গাঁজা নাকি তিনি নিজে নিতেন না।
সুসান্ত এবং তার বন্ধুদের জন্যই বাড়িতে গাঁজার ব্যবস্থা রাখত। এই বন্ধুদের মধ্যে বলিউডের কয়েকজনও রয়েছে বলে জানা যাচ্ছে। সুশান্ত সিং রাজপুত প্রতিনিয়ত গাঁজা নিলেও তিনি নিজে কখনো মাদক নেননি বলে জানিয়েছেন রিয়া। রিয়া বলেছেন তিনি মদ্যপান করেছেন এবং সিগারেট ধূমপান করেছেন। কিন্তু কোনদিন কোনও মাদক নেননি। রিয়াকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি এবং সিবিআই।
রবিবার রিয়ার আইনজীবী বলছেন, “রিয়া চক্রবর্তী গ্রেফতার হওয়ার জন্য প্রস্তুত। কারণ এখানে তো ডাইনি খোঁজা চলছে। কারোকে ভালোবাসা যদি অপরাধের হয় তাহলে তার ফলাফল তিনি ভুগতে রাজি আছেন। তিনি নির্দোষ বলেই কোনো আদালতে এখনো পর্যন্ত জামিনের আবেদন করেননি।”
Post a Comment