এক মাছি মারতে গিয়ে বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির ছাদ, জখম ব্যক্তিও - The News Lion

এক মাছি মারতে গিয়ে বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির ছাদ, জখম ব্যক্তিও




 মাছি মারতে গিয়ে কি কেউ বাড়ি পুড়িয়ে ফেলছে এমন কান্ড কখনও শুনেছেন? কিন্তু এমনই কাণ্ড ঘটিয়েছেন ফ্রান্সের ডর্ডন শহরের এক ব্যক্তি।  সূত্রের খবর ওই ব্যক্তি যখন রাতের খাবার খেতে বসেন, সেই সময় একটি মাছি উড়ে এসে তাঁকে বিরক্ত করছিল। অবস্থা এমনই হয় যে, মাছিটিকে মারতে উদ্যত হন ওই ব্যক্তি।



  ৮০ বছরের ওই ব্যক্তি পোকামাকড় মারতে ব্যবহৃত একটি ইলেকট্রনিক র‌্যাকেট দিয়ে ওই মাছিটিকে মারতে যান। কিন্তু তখনই ঘটে দুর্ঘটনা। সেই সময় ওই বাড়িতে গ্যাস লিক করছিল, এব্যাপারে একেবারেই অবগত ছিলেন না ওই প্রবীণ ব্যক্তি। ফলে হাওয়ায় ব্যাট চালাতেই ঘটে বিস্ফোরণ।   



 জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে ওই বাড়ির রান্নাঘর ও ঘরের ছাদ বেশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। বিস্ফোরণে ওই ব্যক্তির হাতেও আগুন লেগে যায়। তবে ভাগ্যবশতঃ বেঁচে গিয়েছেন ওই ব্যক্তি।  বাড়িটি এখন আর বসবাসের অবস্থায় না থাকায় বর্তমানে একটি ক্যাম্পেই দিন কাটাচ্ছে ওই পরিবার। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.