সুশান্ত সম্পর্কে বেশকিছু বিস্ফোরক তথ্য ফাঁস করলেন পরিচালক অনুরাগ
সুশান্ত সম্পর্কে বেশকিছু বিস্ফোরক তথ্য ফাঁস করলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। তাঁর করা টুইট থেকেই প্রকাশ পেলো যে তিনি সুশান্তের সঙ্গে কাজ করতে রাজি হননি। মৃত্যুর কয়েক দিন আগেই অনুরাগ কাশ্যপ সুশান্তের ম্যানেজারকে জানিয়েছিলেন যে তিনি প্রয়াত অভিনেতা সঙ্গে কাজ করতে চান না। সুশান্তের ম্যানেজারের সঙ্গে যা কথা হয়েছিল তার স্ক্রিনশট নিজেই আজ টুইট করলেন অনুরাগ।
২২ মে সুশান্তের ম্যানেজারের সঙ্গে কথা হয়েছিল অনুরাগ কাশ্যপের। সেই চ্যাট প্রকাশ করে অনুরাগ লিখেছেন, “আমি দুঃখিত যে আমায় এটা করতে হচ্ছে। সুশান্তের মৃত্যুর তিন সপ্তাহ আগের এই চ্যাট। ওর ম্যানেজারের সঙ্গে ২২ মে কথা হয়েছিল। আমি এটা করিনি আগে। কিন্তু এখন মনে হল করা উচিত। আমি ব্যক্তিগত কারণে ওর সঙ্গে কাজ করতেও চাইনি।”
হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যাচ্ছে সুশান্তের ম্যানেজার অনুরাগ কাশ্যপকে বলছেন, “অভিনেতাদের ছবিতে নেওয়ার জন্য বলার বিষয়টি আপনি পছন্দ করেন না আমি জানি। কিন্তু আপনাকে এটুকু বলতে পারি বলে মনে হয়। দয়া করে আপনার কোনো ছবিতে যদি সুযোগ থাকে তাহলে সুশান্ত সিং রাজপুতকে রাখুন। একজন দর্শক হিসেবে আমি আপনাদের দুজনকে একসঙ্গে কাজ করতে দেখতে চাই।”
ম্যানেজারের এই কথায় অনুরাগ উত্তর দিয়েছিলেন, “সুশান্তকে নিয়ে খুবই সমস্যা হয়।” এরপর ফের সেই ম্যানেজারের সঙ্গে অনুরাগ এর কথা হয় ১৪ জুন অর্থাৎ সুশান্তের মৃত্যুর দিন। সেই স্ক্রিনশট শেয়ার করে পরিচালক লিখেছেন, “১৪ জুনেও ম্যানেজারের সঙ্গে কথা হয়। আপনারা যদি দেখতে চান দেখতে পারেন। আমি এটা করতে চাইনি কিন্তু না করে পারলাম না। আর যারা ভাবছেন আমরা ওর পরিবারকে নিয়ে ভাবিত নই তারা দেখুন। আমি পুরোটাই সৎ থেকেছি। আমায় বিচার করতে হলে করুন।” ১৪ জুনের চ্যাটে দেখা যাচ্ছে ম্যানেজার বলছেন, “আপনি আমাকে যেটা বলেছিলেন তা আমি সুশান্ত কে বলিনি। সুশান্ত আমার জিজ্ঞাসা করেনি তারপরে আর কিছু।” এরপরে অনুরাগ লিখেছেন যে, কেন তিনি সুশান্তের সঙ্গে ছবি করতে রাজি হননি।
Post a Comment