নতুন করে পূর্ব লাদাখে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে চীন - The News Lion

নতুন করে পূর্ব লাদাখে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে চীন



লাদাখে উত্তেজনা কমানোর জন্য ভারত যখন আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে ঠিক তখনই  নতুন করে পূর্ব লাদাখে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে চীন। সেখানে  আরও ৩ ব্যাটালিয়ন সেনা মোতায়েন করলো চীন।

 ইতিমধ্যেই হোটান বিমানবাহিনীর ঘাঁটিতে জে-২০ ফাইটার জেটসহ একাধিক যুদ্ধ বিমান জড়ো করেছে পিএলএ। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৩১০ কিলোমিটার দূরে চীনের এই বিমানবাহিনীর ঘাঁটি।

গত ১ সেপ্টেম্বর প্রকৃত নিয়ন্ত্রণ রেখার রেচিন লার কাছে এক ব্যাটালিয়ন সেনা মোতায়েন করেছে চীন। পাশাপাশি আরও ২ ব্যাটালিয়ন সেনা মোতায়েন করেছে পাঙ্গুর লেকের কাছাকাছি। ওই সব সেনা চীনের ৬২ কম্বাইনড আর্মড ফোর্সের। ক্রমে পূর্ব লাদাখে একাধিক জায়গায় দুদেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়ে চলেছে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.