অফিস ভাঙা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব কঙ্গনা - The News Lion

অফিস ভাঙা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব কঙ্গনা



অভিনেত্রী কঙ্গনা রানাউতের অভিযোগ অনুযায়ী বেআইনিভাবে অফিস ভাঙতে শুরু করে বিএমসি।  এই কদিন হিমাচলপ্রদেশের বাড়িতে ছিলেন কঙ্গনা। তিনি মহারাষ্ট্র সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে ছিলেন ৯ সেপ্টেম্বর পা রাখবেন মুম্বইতে। আর সেইদিনই কঙ্গনার মুম্বইয়ের অফিস ভাঙতে শুরু করে বিএমসি। কিছুক্ষণের মধ্যেই বম্বে হাইকোর্টের নির্দেশে ভাঙচুর বন্ধ করা হয়। তবে ততক্ষণে অফিসের বেশ বড় অংশই ভেঙে পড়েছে। এই ঘটনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন কঙ্গনা। 


মুম্বই পৌঁছে একটি ভিডিও করলেন তিনি। সেখানে কঙ্গনা মহারাষ্ট্র সরকারকে কটাক্ষ করে বলছেন, “উদ্ভব ঠাকরে তুই কী ভাবছিস, ফিল্ম মাফিয়াদের সঙ্গে জোট বেঁধে ভাঙচুর করে অনেক বড় প্রতিশোধ নিয়েছিস? আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর অহংকার চূর্ণ হবে।”



আজকের ভিডিওতে কঙ্গনা বলেছেন, “তুই আসলে অনেক বড় উপকার করলি আমার। কাশ্মীরি পণ্ডিতদের ওপর কী চলে আমি জানতাম। আজ অনুভব করলাম।” 

আজ প্রতিশ্রুতি দিলেন যে শুধু অযোধ্যা নয়। কাশ্মীরের উপরেও একটি ছবি বানাবেন তিনি। সবশেষে অভিনেত্রী বলেছেন, “উদ্ধব ঠাকরে আমার সঙ্গে যে আচরণ করা হলো তা ভালই হয়েছে! অর্থাৎ এর কোনও মানে রয়েছে।” 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.