করোনা পজিটিভ জোতিপ্রিয় মল্লিক
করোনা পজিটিভ জোতিপ্রিয় মল্লিক। তিনি অ্যাপোলো হাসপাতালে ভর্তি। খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে রবিবার বিকালে তিনি জানতে পারেন তিনি করোনা পজেটিভ এরপরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।
স্বাভাবিকভাবেই খাদ্যমন্ত্রী করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে উত্তর 24 পরগনা জেলার মানুষের মধ্যে। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে এই খবর জানার পর অনেকেই ফোন করে খোঁজ খবর নিচ্ছেন। দ্রুত তার সুস্থতা ও কামনা করছেন অনেকে।
তবে বিষয়টি নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে খাদ্যমন্ত্রী ফোন বাড়িতে রেখে এই হাসপাতলে ভর্তি হয়েছেন। যে কারণে তার সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
Post a Comment