মাদকপাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী রাগিনী - The News Lion

মাদকপাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী রাগিনী




মাদকপাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছেন কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী।  শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তার বাড়িতে তল্লাশি চালায় সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের (সিসিবি) একটি দল। এসময় রাগিনীর ফোন-ল্যাপটপসহ বেশিকিছু গুরুত্বপূর্ণ জিনিস বাজেয়াপ্ত করা হয়। পরে তদন্তকারীরা সিসিবি দপ্তরে নিয়ে গেলে গ্রেপ্তার দেখানো হয় এ অভিনেত্রীকে।



সূত্রের খবর, গত ৩ সেপ্টেম্বর রাগিনীকে তলব করে সিসিবি। কিন্তু হাজির না হয়ে নিজের ফোন নম্বরও বদলে ফেলেন রাগিনী। এরপরই তার বাড়িতে তল্লাশির জন্য আদালতে আবেদন জানায় সিসিবি। আদালত সেই আবেদন মঞ্জুর করলে শুক্রবার ভোরেই রাগিনীর বাড়িতে গিয়ে উপস্থিত হয় সিসিবির তদন্তকারীরা।





 জানা গেছে, কিছুদিন আগে রবি নামে রাগিনীর এক ঘনিষ্ঠ বন্ধু মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হন। জিজ্ঞাসাবাদে রবি রাগিনীর নামসহ মাদক কারবারে আরো কিছু তথ্য দেন।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.