আজই গ্রেপ্তার হতে প্রস্তুত রিয়া
সুশান্ত ইস্যুতে আবারও ডাক পড়লো রিয়া চক্রবর্তীর। আজ দফায় দফায় জেরা চলছে। এবার তার ডাক এসেছে এনসিবি-র দফতর থেকে। সকাল সাড়ে ১১টায় পুলিশি প্রহরায় সেখানে পৌঁছে গিয়েছেন রিয়া,চলছে জিজ্ঞাসাবাদ।
আগেই গ্রেফতার করা হয়েছে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী ও সুশান্তের স্টাফ স্যামুয়েল মিরান্ডাকে। শনিবার তাঁদের রিয়ার মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। সূত্রের খবর, এদিন শৌভিকের সঙ্গে রিয়ার বয়ান যদি না মেল, তাহলে এদিনই রিয়াকে গ্রেফতার করা হতে পারে। তবে কি ভাই শৌভিকের পর আজই গ্রেপ্তার হবে রিয়া, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। রিয়া কি আগাম জামিনের জন্য আবেদন করেছেন?
রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে বলেন, “বিহার পুলিশ থেকে শুরু করে সিবিআই, ইডি এবং এনসিবি কোনও ক্ষেত্রেই রিয়া কোনও আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেননি।” পাশপাশি সতীশ বলেন, “কাউকে ভালবাসা যদি অপরাধ হয় তবে তার মূল্য দিতে প্রস্তুত রিয়া। প্রস্তুত গ্রেফতার হতেও।” অন্য দিকে ছেলে শৌভিকের গ্রেফতারি নিয়েও মুখ খুলেছেন রিয়া-শৌভিকের বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী। তিনি বলেন, “অভিনন্দন ভারত। আমার ছেলে গ্রেপ্তার হয়েছে। আমি নিশ্চিত এর পর আমার মেয়ের পালা। সুচারু ভাবে একটি মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করে দিয়েছ তুমি। কিন্তু না, ‘ন্যায়বিচার’-এর জন্য তো সবই ঠিক। জয় হিন্দ।”
আজ এনসিবি’র দফতরে প্রবেশের সঙ্গে সঙ্গেই ছবি শিকারিরা ছেঁকে ধরেন রিয়াকে। একসময় মবড হয়ে যান তিনি। এর আগে মুম্বাই পুলিশের কাছে তার এবং তার পরিবারের জন্য নিরাপত্তা চেয়েছিলেন রিয়া। সেই মতোই মুম্বাই পুলিশের নিরাপত্তার ঘেরাটোপে এত দিন সিবিআই, ইডি-র দফতরে হাজিরা দিচ্ছিলেন রিয়া। কিন্তু আজ প্রথম বার এনসিবি-র দফতরে পৌঁছতেই পাপারাৎজির কবল থেকে রক্ষা পেলেন না রিয়া।
Post a Comment