ক্রমশ বারছে বিশ্বে সুস্থ হওয়ার সংখ্যা, রইল পরিসংখ্যান - The News Lion

ক্রমশ বারছে বিশ্বে সুস্থ হওয়ার সংখ্যা, রইল পরিসংখ্যান




 থামছে না করোনার প্রকোপ। সারা বিশ্বে এখনো তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য এই ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বব্যাপী করোনায় সংক্রমণের সংখ্যা পৌনে তিন কোটিতে পৌঁছেছে। মৃত্যু হয়েছে প্রায় নয় লাখ মানুষের। তবে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের প্রায় সবকটি অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা।



যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে ব্রাজিল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এখন পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৯৪৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৮৬০ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৯৫ লাখ ৮৭ হাজার ৫৩৫ জন।  যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৬৪ লাখ ৮৫ হাজার ৫৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৯৩ হাজার ৫৩৪ জন।



ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ৭৭ হাজার ৫৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৭২ হাজার ৮১৬ জনের।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৪১ লাখ ৪৭ হাজার ৭৯৪ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৭ হাজার ১ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১০ লাখ ৩০ হাজার ৬৯০ জন। এর মধ্যে মারা গেছেন ১৭ হাজার ৮৭১ জন।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.