ক্যালিফোর্নিয়ার দাবানলে রেকর্ড পরিমাণ এলাকা পুড়ে ছাই - The News Lion

ক্যালিফোর্নিয়ার দাবানলে রেকর্ড পরিমাণ এলাকা পুড়ে ছাই




ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে রেকর্ড পরিমাণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ওই অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে দাবানল ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। দমকল বিভাগ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ২৪ টি এলাকায় দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ হাজারের বেশি দমকল কর্মী।  এখন পর্যন্ত দাবানলে ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩ হাজার ৩শ স্থাপণা ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানলে এর মধ্যেই ২০ মিলিয়ন একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।



এল ডোরাদোতে এক পার্টি থেকে শুরু হওয়া একটি দাবানলে এক স্থানেই ৭ হাজার একরের বেশি জায়গা পুড়ে ছাই হয়ে গেছে। সবচেয়ে বড় দাবানল দেখা গেছে সিয়েরা এলাকায়। শুক্রবার থেকে শুরু হওয়া দাবানলে সেখানে ৭৮ হাজারের বেশি একর জমি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সান ডিয়েগো কাউন্টিতে ১০ হাজারের বেশি একর জমি আগুনে পুড়ে গেছে। গত ১৫ আগস্ট থেকে ক্যালিফোর্নিয়ায় এক হাজারের বেশি বার দাবানলের ঘটনা ঘটেছে।



ক্যালিফোর্নিয়ায় বর্তমানে রেকর্ড পরিমাণ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন পর্যন্ত লস অ্যাঞ্জেলস কাউন্টিতে তাপমাত্রা সবচেয়ে বেশি। রোববার সেখানে তাপমাত্রা ৪৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.