আজই বানিয়ে ফেলুন নারকেলের চিংড়ির - The News Lion

আজই বানিয়ে ফেলুন নারকেলের চিংড়ির





উপকরণ : 

চিংড়ি মাছ- ১০টা, 

পেঁয়াজ কুচি- আধ কাপ, 

নারিকেল মিহি করে বাটা/ ব্লেন্ড-১ কাপ, 

পেঁয়াজ বাটা-আধা কাপ, 

হলুদ গুঁড়ো-আধ চা চামচ, 

লঙ্কার গুঁড়ো- আধ চা চামচ, 

জিরে গুঁড়ো- আধ চা চামচ, 

টমেটো-১টা, 

তেল- পরিমাণমত, 

লবণ- সামান্য 

কাঁচা লঙ্কা- পাঁচ/ছয়টা।  




প্রণালি : 
প্রথমেই চিংড়ি কেটে পরিষ্কার করে ভেজে নিতে হবে। এরপর ঐ তেলেই পেঁয়াজ কুঁচি সব দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। তবে পেঁয়াজ লাল করা যাবে না। তারপর পেঁয়াজ নরম হলে এর মধ্যে পেঁয়াজ বাটা, টমেটো কুচি, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো দিতে হবে। লবণ দিতে হবে। সামান্য জল দিয়ে সব মশলা ভাল করে কষিয়ে নিতে হবে।



 এরপর আবার নারিকেল বাটা ও সামান্য জল দিয়ে ঝোল কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু বেশি রান্না হলে স্বাদ কম লাগে। ঝোলটা পুরো কষানো হলে এতে চিংড়ি গুলো দিতে হবে। এরপর পরিমাণমতো জল দিয়ে দিতে হবে এবং ঝোল মাখা মাখা হলেই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দুই/এক মিনিট রেখে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে কিংবা পোলাও-এর সাথে পরিবেশন করুন মজাদার চিংড়ির পদ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.