রিফাত মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন আগামি ১৬ সেপ্টেম্বর - The News Lion

রিফাত মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন আগামি ১৬ সেপ্টেম্বর




রিফাত মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন আগামি ১৬ সেপ্টেম্বর।  মিন্নির যুক্তিতর্ক উপস্থাপনের মধ্যদিয়ে প্রাপ্তবয়স্ক আসামিদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।   মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, আদালতের কাছে আমরা মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছি। বিচারক যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডনের জন্য আগামি ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।



রোববার সকাল ১০টার দিকে মিন্নির উপস্থিতিতে তার পক্ষের আইনজীবীরা বরগুনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামানের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ পর্যন্ত মামলায় প্রাপ্তবয়স্কদের ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আসামিদের পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।



তিনি আরও বলেন, এ মামলায় সকল বিচারিক কার্যক্রম শেষ হলে মিন্নির জামিনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মামলা বিচারাধীন থাকাকালীন সময় পর্যন্ত তিনি উচ্চ আদালতের নির্দেশে জামিনে থাকবেন।  রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ভূবন চন্দ্র হাওলাদার বলেন, রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির যুক্তিতর্ক শেষ হয়েছে।



 এর আগে এই মামলায় ৭৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন। আজ মিন্নির যুক্তিতর্কের মধ্যদিয়ে যুক্তিতর্ক শেষ হলেও রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডনের জন্য আগামী ১৬ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন জেলা দায়রা জজ আদালত।  তিনি বলেন, আমাদের পক্ষ থেকে আসামিপক্ষ যেসকল যুক্তিতর্ক ও হাইকোর্টের নির্দেশনা তুলে ধরছেন, সেগুলো আগামী ১৬ তারিখ আদালতে উপস্থাপন করা হবে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.