আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনা করেছে ভারত
দুই পক্ষের মধ্যে চলমান সর্ম্পককে আরো জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় ইরানের সাথে আলোচনা করেছে ভারত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, তেহরানের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে ফলপ্রসূ আলাপ হয়েছে। রোববার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার সমকক্ষ ইরানের বিগ্রেডিয়ার জেনারেল আমির হাতামির এ বৈঠক করেন। এ বৈঠকে আফগানিস্তানের বিষয়টিও স্থান পায়।
, রাশিয়া থেকে তিন দিনের সফর শেষে তিনি শনিবার তেহরানে পৌঁছেন। এর আগে রাশিয়াতে তিনি সাংগাই সহযোগিতা সংস্থার (এসসিও) বৈঠকে প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে আলোচনায় যোগ দেন। এতে তিনি রাশিয়া, চীন ও মধ্য এশিয়ার দেশগুলোতে তার সমকক্ষদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনাও করেছেন।
রাজনাথ সিং ভিন্ন ভিন্ন টুইট বার্তায় বলেন, ইরানিয়ান প্রতিরক্ষামন্ত্রী বিগ্রেডিয়ার জেনারেল হাতামির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আফগানিস্তানসহ আঞ্চলিক নিরাপত্তা বিষয়সহ দিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। তিনি উল্লেখ করেন, উভয় প্রতিরক্ষামন্ত্রী দিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়া ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মতবিনিময় হয়েছে। এর মধ্যে আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার বিষয়টি রয়েছে।
Post a Comment