মঙ্গলবারের রাশিফল
মেষ রাশিঃ
আজকের দিনটি শুভ। অপ্রত্যাশিত সুযোগ আসতে চলেছে আপনার জীবনে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজিয়ে থাকবে।
বৃষ রাশিঃ
বিপরীত লিঙ্গের আচরণ সম্পর্কে আজ আপনার অর্থসহ বিশেষ কিছু প্রাপ্তিযোগ শুভ। কর্মস্থলে পদস্থদের সঙ্গে আলোচনায় সব সময় কৌশলী হতে হবে। তবে পদস্থ কোনো আত্মীয় মাথাব্যথার কারণ হতে পারে।
মিথুন রাশিঃ
সাংস্কৃতিক, সাংগঠনিক ও জনকল্যাণমূলক কাজের জন্য আজ সুনাম বৃদ্ধি পাবে। এর সুফল রাজনৈতিক নির্বাচনের ক্ষেত্রেও পড়তে পারে। গৃহ নির্মাণ বা সংস্কারের কাজে আজ ধর্মীয় আচার-অনুষ্ঠান সেরে নিতে পারেন।
কর্কট রাশিঃ
কৃষি ও নৌবিষয়ক গবেষণাধর্মী কাজের জন্য আজ সুনাম বৃদ্ধি পেতে পারে। মানসিক অস্থিরতা নিরসনে পদস্থ ও প্রভাবশালীদের সাহায্য পাওয়া সহজ হবে। পাওনাদারের টাকা পরিশোধের ব্যবস্থা নিন। সাবধানে পথ চলুন।
সিংহ রাশিঃ
বিদেশ সংক্রান্ত যে কোনো যোগাযোগের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সতর্কতার সঙ্গে চোখ-কান খোলা রাখুন। দাম্পত্য কলহ সংক্রান্ত পারিবারিক কিছু ঝামেলা আবসানের লক্ষণ রয়েছে। দূরের যাত্রায় মালামাল সাবধানে রাখুন।
কন্যা রাশিঃ
কর্মস্থলে দিনটি আজ ভালো যাবে। তবে বিষয়-সম্পত্তি নিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ আদালত পর্যন্ত গড়াতে পারে। কারও সঙ্গেই আজ আর্থিক কোনো বিষয় নিয়ে আলোচনা থেকে বিরত থাকা উত্তম হবে।
তুলা রাশিঃ
কর্মস্থলে পদস্থ ও প্রভাবশালীদের সাহায্য সহজেই পাবেন। আর্থিক যোগাযোগে পুরনো কোনো থেমে থাকা ব্যবসা আবার শুরু হতে পারে। আজ জমিজমা সংক্রান্ত কাজে ও টাকা-পয়সা লেনদেনে সতর্কতার সঙ্গে সাক্ষী রেখে করুন।
বৃশ্চিক রাশিঃ
আজ নিজের ইচ্ছার বিরুদ্ধে দাফতরিক কোনো কাজ করা ঠিক হবে না। কর্মক্ষেত্রে প্রিয়জনের মন রক্ষা করে চলার চেষ্টা সমস্যার সমাধান আনতে পারে। দাফতরিক কাজে আজ উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন।
ধনু রাশিঃ
কর্মক্ষেত্রে সম্মান লাভ করতে পারেন। দাম্পত্য জীবন মধুর হবে। শত্রুর কারণে হানি ঘটার সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। পারিবারে বড়ো সরো ঝামেলার সৃষ্টি হতে।
মকর রাশিঃ
ঈর্ষাকাতর কোনো বন্ধুর চক্রান্তে দাম্পত্যজীবনে সন্দেহের কালো ছায়া নেমে আসতে পারে। আজ যা-ই করুন না কেন আগে তা যাচাই করে নিতে হবে তা নাহলে আর্থিক ক্ষতির দিকটাই বেশি দেখা যায়।
কুম্ভ রাশিঃ
হতাশা ভুলে কাজে মনোযোগ দিন। সুযোগ পেয়েও যারা ব্যর্থ হয়েছেন তাদের কর্মলাভের যোগ শুভ। গবেষণা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের জন্য বিদেশ সফরের সুযোগ আসতে পারে। দূরের যাত্রায় সাবধান থাকুন।
মীন রাশিঃ
কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পারিবারে অশান্তি হতে পারে। কোনো সিদ্ধান্তের ব্যাপারে পরিবারের সদস্য বিরোধ করতে পারে।
Post a Comment