রিয়ার সমর্থনে মুখ খুলে ট্রোলড তাপসী - The News Lion

রিয়ার সমর্থনে মুখ খুলে ট্রোলড তাপসী




 মঙ্গলবার রিয়াকে মাদক যোগ থাকার জন্য তাকে গ্রেফতার করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। এনসিবির জিজ্ঞাসাবাদ চলাকালীন রিয়া স্বীকার করেন যে তিনি মাদক কিনেছেন এবং মাদকের জোগান রেখেছেন। কিন্তু তিনি নিজে কখনো মাদক নেননি।



তাপসী পান্নু একটি প্রতিবেদন শেয়ার করে বলেছেন যে রিয়া নিজে কখনো মাদক নেননি।  তাপসী লিখেছেন, “একটু ঠিক করে নিন। ও মাদক নিত না। ও সুশান্তের জন্য মাদক কিনত এবং রাখত। তাহলে বলা যেতে পারে সুশান্ত জীবিত থাকলে তাকেও গ্রেফতার করা হতো?”



সঙ্গে ব্যঙ্গ করে তাপসী লিখেছেন, “এমা না! রিয়া নিশ্চয়ই সুশান্তকে মাদক নেওয়ার জন্য জোর করেছে। সুশান্তকে নিশ্চয়ই জোর করে গাঁজা খাইয়ে দিয়েছে। হ্যাঁ এটাই হয়েছে! আমরা পেরেছি!”  এই পোস্ট করার পরেই নেটিজেনরা তাপসী পানু কে আক্রমণ করা শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় তাপসীকে নিয়ে ট্রোলিং। তবে শুধু তাপসী নয় তাঁর মতো রিয়ার সমর্থনে মুখ খুলেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ এবং অভিনেত্রী দিয়া মির্জা, সোনম কাপুর। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.