ফের ভয়াবহ ভূমিকম্প নেপালে - The News Lion

ফের ভয়াবহ ভূমিকম্প নেপালে



ফের ভয়াবহ ভূমিকম্প নেপালে। বুধবার সকালে কেঁপে উঠল কাঠমান্ডু থেকে ৫০ কিমি দূরের পূর্বদিকের মাটি। 


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, ভোর ৫ টা ৪ মিনিট ৭ সেকেন্ড নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪।  মাটি কেঁপে উঠতেই আতঙ্কিত হয়ে পড়েন সে সময় জেগে থাকা মানুষেরা।


এক লহমায় তাঁদের মনে ফিরে আসে ২০১৫-র ভয়াবহ স্মৃতি। বেশ কিছু মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখন অবধি কোনও ক্ষয় ক্ষতি খবর সামনে আসেনি।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.