যে পাড়ায় ভোট কম, সেখানে সব সরকারি কাজ বন্ধ, অনুব্রত মণ্ডল - The News Lion

যে পাড়ায় ভোট কম, সেখানে সব সরকারি কাজ বন্ধ, অনুব্রত মণ্ডল




যে পাড়ায় ভোট কম, সেখানে সব সরকারি কাজ বন্ধ বলে নিদান দিলেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার বীরভূমের খয়রাশোলের বুথভিত্তিক কর্মী সম্মেলন ছিল। সেখানেই বুথভিত্তিক কর্মী সম্মেলনে খয়রাশোলের নাকড়াকোন্দা পঞ্চায়েতের ৫৬ নম্বর বুথ সভাপতি চন্দ্রশেখর বাগদিকে ভোট কম পাওয়ার কথা জিজ্ঞেস করেন অনুব্রত।


সেই প্রশ্নের জবাবে বুথ সভাপতি মুখার্জি পাড়ার কথা জানান। সঙ্গে সঙ্গেই সেই পাড়ায় কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন অনুব্রত মণ্ডল।


তিনি বলেন, “দেখি বিজেপি কাজ করে দেয় কিনা। উন্নয়ন করে দেয় কিনা। দিল্লি থেকে কাজ করে দেয় কিনা!”  বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত বিতর্কিত কথার বহর বাড়ছে অনুব্রত মণ্ডলের।


এদিকে, তৃণমূলের বীরভূম জেলা সভাপতির বিরুদ্ধে এদিন রাতেই থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। প্ররোচনা দেওয়া ও ‘বিজেপি কর্মীদের মেরে হাত-পা ভেঙে দেওয়ার’ মত উস্কানিমূলক বক্তব্যের জন্য মল্লারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.