সামান্থা সামাজিক মাধ্যমে ‘সরি সারা এবং সরি রাকুল’ ক্যাম্পেইনে যোগ দেন - The News Lion

সামান্থা সামাজিক মাধ্যমে ‘সরি সারা এবং সরি রাকুল’ ক্যাম্পেইনে যোগ দেন



 মাদক যগে এরইমধ্যে গ্রেপ্তার হয়ে হাজতবাস করছেন রিয়া চক্রবর্তী। রিয়ার বয়ানের ভিত্তিতে মাদক কাণ্ডে বলিউডের অনেক তারকার নাম আছে। তবে মাদককাণ্ডে জড়িত থাকার জেরে বলিউড তারকাদের কোনও তালিকা তৈরি হয়নি বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো।


এনসিবির জেরায় যেসব বলিউড তারকার নাম নিয়েছেন রিয়া চক্রবর্তী তাদের মধ্যে রয়েছে সারা আলি খান, রাকুল প্রীত সিং, সিমন খাম্বাটার। যদিও রোববার সেই দাবি অস্বীকার করে এনসিবি। তাদের তরফে বলা হয়, আপাতত মাদককাণ্ডে জড়িত থাকার জন্য বলিউড তারকাদের নামের কোনও তালিকা তৈরি করেনি কেন্দ্রীয় সংস্থা।

এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘আপাতত মাদক পাচারকারীদের গ্রেফতারির উপরই জোর দিচ্ছে এনসিবি। এই মামলায় এখনও অবধি আমাদের রাডারে কোনও বলিউড তারকা নেই, এই ধরণের কোনও তালিকা এনসিবি তৈরি করেনি।’

এরপরই অভিনেত্রী সামান্থা আক্কেনেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সরি সারা এবং সরি রাকুল’ ক্যাম্পেইনে যোগ দেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.