ডিসেম্বরেই নতুন করে একগুচ্ছ ফোন আনছে এই সংস্থা - The News Lion

ডিসেম্বরেই নতুন করে একগুচ্ছ ফোন আনছে এই সংস্থা




কম দামের ফোনের জন্য বাজারে বরাবরই জনপ্রিয়তা রিলায়েন্স।  ফের ডিসেম্বরেই নতুন করে একগুচ্ছ ফোন আনছে এই সংস্থা।


 অন্তত ১০ কোটি অ্যান্ড্রয়েড ফোন বাজারে আসছে। স্মার্টফোনগুলির সঙ্গে থাকবে ডেটা প্যাক। সম্ভবত এই বছরের ডিসেম্বরেই সেই ফোন আসবে, নাহলে আগামী বছরের শুরুতে।


জুলাই মাসেই গুগল জানায় যে তারা এই সংস্থায় ৪.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। সেইসময়ই রিলায়েন্স কর্তা মুকেশ অম্বানি জানিয়েছিলেন, গুগল একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করবে, যা দিয়ে সস্তার 4G এমনকি 5G ফোন তৈরি করবে রিলায়েন্স।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.