নদীয়া জেলায় প্রথম বেইলি ব্রিজ নির্মাণ হলো
দি নিউজ লায়ন ; নদীয়া জেলায় প্রথম বেইলি ব্রীজ নির্মাণ করা হলো। বুধবার এই বেলি ব্রিজ উদ্বোধন করলেন নদীয়া জেলা শাসক এবং নদীয়া জেলা পরিষদের সভাধিপতি। নদীয়ার হাঁসখালি থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ব্রিজটির নির্মাণ করা হয়।
উল্লেখ্য, নদীয়ার হাঁসখালি থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের বাদকুল্লা থেকে হাঁসখালি যাওয়ার একটি সড়কে বগারচর এলাকায় ব্রিজ রয়েছে। কয়েক মাস আগে বর্ষার কারণে ওই কংক্রিটের তৈরি ব্রিজ হঠাৎ ভেঙে পড়ে। যে কারণে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই এলাকায়। ওই এলাকায় শতাধিক চাষীরা বাদকুল্লা এবং হাঁসখালি বাজারে সবজি নিয়ে যায়।
ব্রিজটি ভেঙে পড়ার কারণে চূড়ান্ত দুর্ভোগের শিকার হতে হয় সেখানকার স্থানীয় বাসিন্দাদের।এরপরেই স্থানীয় বাসিন্দাদের তরফের জেলা প্রশাসন এবং জেলা পরিষদ দপ্তরে যোগাযোগ করা হয়। তড়িঘড়ি জেলা প্রশাসন এবং জেলা পরিষদের তরফ থেকে একটি বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
সেইমতো গার্ডেনরিচের একটি সংস্থা কে এই ব্রিজ তৈরির বরাদ্দ দেওয়া হয়। প্রায় দেড় মাসের প্রচেষ্টায় সম্পূর্ণভাবে তৈরি করা হয় বেলি ব্রিজ। নদীয়া জেলায় এই প্রথম এই ধরনের ব্রিজের ব্যবহার করা হয়েছে। এই বৃষ্টি মূলত অস্থায়ী ভাবে তৈরি করা হয়েছে। যেহেতু কংক্রিটের ব্রিজ তৈরি করতে দীর্ঘ সময় প্রয়োজন সেই কারণেই সাধারণ মানুষের সুবিধার্থে এই ধরনের ব্রিজ নির্মাণ করা হয়েছে।

Post a Comment