এবার ইন্দ্রনীল রায়চৌধুরীর ছবিতে ব্রাত্য-ঋত্বিক-তুহিনা - The News Lion

এবার ইন্দ্রনীল রায়চৌধুরীর ছবিতে ব্রাত্য-ঋত্বিক-তুহিনা




 অপর্ণা সেনের‘ঘরে বাইরে আজ’ ছবিতে প্রথমবার অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী তুহিনা দাস।   ঘরে বাইরে আজ-এ অভিনয় করে বহু প্রশংসা পেয়েছেন তুহিনা দাস। তাই তিনি এই মুহূর্তে টলিউডের অত্যন্ত পরিচিত মুখ। এবার দ্বিতীয় ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন তুহিনা।


  ফড়িং ছবির পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী শ্যামল বন্দ্যোপাধ্যায়ের গল্প যতীন দারোগার বেতান্ত অবলম্বনে একটি ছবি তৈরি করতে চলেছেন। এই ছবিতে জুটি বাঁধছেন ঋত্বিক চক্রবর্তী তুহিনা দাস। এছাড়াও ছবিতে রয়েছেন ব্রাত্য বসু। ছবিতে যতীন দারোগার চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসুকে। রিত্তিক এর বিপরীতে শহরতলির মেয়ের ভূমিকায় অভিনয় করবেন তুহিনা।


 তুহিনা এক সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে ভাল কনটেন্ট নির্ভর ছবিতে কাজ করতে চান। ইন্দ্রনীল রায় চৌধুরী সবসময় ব্যতিক্রমী বিষয় নিয়ে ছবি তৈরি করেছেন। আর তাই তার ছবিতে অভিনয় করতে পেরে এবং ব্রাত্য বসু ও ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে খুশি অভিনেত্রী।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.