প্রথম সন্তান জন্মের পর কিভাবে নিজের ওজন কমিয়েছিলেন করিনা - The News Lion

প্রথম সন্তান জন্মের পর কিভাবে নিজের ওজন কমিয়েছিলেন করিনা



ফের মা হতে চলেছেন করিনা কাপুর। তবে প্রথম বার গর্ভধারণের সময়ে বেশ কিছুটা ওজন বেড়েছিল করিনার। তবে সেই মেদ নিয়ে মোটেই লজ্জ্বা পাননি তিনি।  তবে তৈমুর জন্মানোর পরে পুরনো ত্বন্বী চেহারায় তাঁর ফিরতেও বেশি সময় লাগেনি। ছবির শ্যুটিং-এর জন্য ওজন কমানো তখন তাঁর প্রয়োজন ছিল। ওজন কমানোর জন্য তিনি নিয়েছিলেন এক অভিনব কৌশল।



জানা যাচ্ছে, কোনও তাড়াহুড়ো করেননি করিনা। প্রসবের প্রায় ৪০ দিন পর থেকে ওজন কমানোর জন্য সচেষ্ট হয়েছিলেন অভিনেত্রী। হালকা এক্সারসাইজের পাশাপাশি যোগ ব্যয়ামও শুরু করেছিলেন। পিলেটস বা পেটের মেদ কমানোর জন্য বিশেষ ব্যয়াম শুরু করেছিলেন প্রসবের ৪০দিন পরে। সেই সঙ্গে ডায়েটিসিয়ান রুজুতা দিওয়াকরের পরামর্শও মেনে চলেছিলেন তিনি।



এই সব কৌশলে প্রথমে ১২ কেজি ওজন কমিয়েছিলেন করিনা। কারণ তার কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছিল ভিরে দি ওয়েডিং-এর শ্যুটিং। তবে শ্য়ুটিং শুরুর পরেও শরীরচর্চা ও সঠিক ডায়েট মেনে ওজন কমিয়েছিলেন তিনি।  ডায়েটিশিয়ান রুজুতা দিওয়াকর জানিয়েছিলেন, করিনা রাতারাতি রোগা হতে চান নি। কারণ নিছক ওজন কমানো তাঁর লক্ষ্য নয়। তিনি চান ভালো থাকতে, খুশি থাকতে, এবং এনার্জেটিক হয়ে উঠতে। 




 রুজুতা জানিয়েছিলেন, সন্তানের জন্মের পরে যে ভাবে ধীরে ধীরে ওজন কমানোর পরিকল্পনা করেছিলেন করিনা, তা বেশ অভিনব। কারণ অধিকাংশ নায়িকাই  তড়িঘড়ি রোগা হতে চান। অথচ গর্ভধারণের পরে ধীরে ধীরেই রোগা হওয়াটা স্বাস্থ্যসম্মত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.