জার্মান শিশুরা কম সুখি৷ কেন? - The News Lion

জার্মান শিশুরা কম সুখি৷ কেন?




ইউনিসেফের করা এক সমীক্ষার ফলাফল থেকে শিল্পোন্নত অন্যান্য দেশের শিশুদের তুলনায় জার্মান শিশুরা কম সুখি কেন এর উত্তর বেরিয়ে এসেছে।  জার্মান মা-বাবার অতিরিক্ত উদ্বেগকেই এর কারণ হিসেবে বলা হচ্ছে৷   যেখানে বলা হয়েছে, শিশুদের সন্তুষ্টির হিসেব নেদারল্যান্ডসের বাচ্চাদের ক্ষেত্রে শতকরা ৯০ ভাগ এবং সুইজারল্যান্ডে ৮২ শতাংশ৷ ফ্রান্সে ৮০ শতাংশ শিশু তাদের জীবন নিয়ে সুখী, আর সবচেয়ে কম সুখী তুরস্কের শিশুরা৷



 তুরস্কে মাত্র ৫৩ শতাংশ ছেলে-মেয়ে সন্তুষ্ট৷ জাপান এবং ইংল্যান্ডের শিশুদের অবস্থাও তুরস্কের মতোই৷জার্মানিতে শতকরা ৭৫ ভাগ ছেলে এবং মেয়ে তাদের জীবনযাত্রা নিয়ে সন্তুষ্ট৷



 জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল ইউনিসেফের করা জরিপের ‘জার্মানিতে শতকরা ৭৫ ভাগ শিশু সন্তুষ্ট, এটা নিশ্চয়ই ভালো৷ তবে এটাকে অন্যভাবেও বলা যায়৷ যেমন প্রতি চারজনের একজন খুব সুখি নয়’, একথা বলেন জার্মানির ইউনিসেফের কোলন শাখার মুখপাত্র রুডি টারনেডেন৷  তবে অন্যান্য দেশের শিশুদের মা-বাবার তুলনায় জার্মান মা-বাবা একটু বেশি উদ্বিগ্ন এবং ভীতু৷ নিঃসন্দেহে যার প্রভাব শিশুদের ওপর পড়ে৷ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.