এবার বাংলাদেশ নিয়ে বিরক্তি প্রকাশ করলেন শ্রাবন্তী - The News Lion

এবার বাংলাদেশ নিয়ে বিরক্তি প্রকাশ করলেন শ্রাবন্তী




 এবার বাংলাদেশ নিয়ে বিরক্তি প্রকাশ করলেন শ্রাবন্তী। দুই বাংলার ছবিতে কাজ করার সুবাদে বেশ কয়েকবারই বাংলাদেশে এসেছেন শ্রাবন্তী চ্যাটার্জি । প্রতিবারই এদেশ নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। কিন্তু এবারই তিনি বিরক্তি প্রকাশ করছেন।   শ্রাবন্তী চ্যাটার্জি জানান, বছরখানেক ধরে বাংলাদেশের একটি নম্বর থেকে তার কাছে অশ্লীল সব খুদে বার্তা পাঠানো হচ্ছে।


 আগে কিছু বিরতি দিয়ে পাঠানো হতো। এখন প্রায় প্রতিদিনই পাঠানো হচ্ছে। সেই নম্বরটি বন্ধ করার চেষ্টা করা হলেও এখন সেই মেসেজ পাঠানোর মাত্রাটা আরও বেড়ে গিয়েছে। তাই বাধ্য হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নিতে ভারতে বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।



বাংলাদেশের একটি নম্বর থেকে প্রতিনিয়ত অশ্লীল সব মেসেজ পাচ্ছিলেন এই অভিনেত্রীকে। প্রথম দিকে সেটা কম হলেও এখন সেটা সহ্যসীমার বাইরে চলে গিয়েছে। এরমধ্যে বাংলাদেশের পরিচিতজনদের মাধ্যমে ওই নম্বরে যোগাযোগ করে খুদে বার্তা বন্ধ করার চেষ্টাও করেছেন তিনি। তাতে বিরক্ত করার মাত্র আরও বেড়ে গেছে। এখন প্রায় প্রতিদিনই ওই নম্বর থেকে অশ্লীল সব খুদে বার্তা পাঠানো হচ্ছে শ্রাবন্তীকে। উপায় না দেখে গত মঙ্গলবার বিকেলে কয়েকটি মেসেজের স্ক্রিন শট সংযুক্ত করে কলকাতার বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন শ্রাবন্তী।



  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.