বলিউডের প্লেব্যাক গায়ক-গায়িকাদের মধ্যে হায়েস্ট-পেড কে?
শ্রেয়া ঘোষাল-
এই মুহূর্তের সর্বশ্রেষ্ঠ হিসেবে তিনিই পরিচিত। আন্তর্জাতিক স্তরেও তিনি খ্যাতনামা। প্রতি গানের জন্য ১৮-২০ লক্ষ টাকা নেন। শ্রেয়া।
অরিজিৎ সিংহ-
বর্তমানে সবথেকে জনপ্রিয় গায়ক। তাঁর গান মানেই হিট। প্লেব্যাক নয় শুধু। মঞ্চেও তিনি হিট। ১৩ লক্ষ টাকা নেন এক একটি গানের জন্য।
মিকা সিংহ-
একাধিক বার বিতর্কে জড়িয়েছেন। তবে তাঁর গান শ্রোতাদের মনোরঞ্জন করে তা অস্বীকার করা যায় না। একটি প্লে-ব্যাক করতে নেন ১৩ লক্ষ টাকা।
সুনিধি চৌহান-
বহুদিন হয়ে গেল বলিউডে প্রথম সারির গায়িকাদের মধ্যে তিনি। তাঁর দৃপ্ত ও দরাজ কণ্ঠস্বরে মুগ্ধ শ্রোতারা। বহু হিট গান গেয়েছেন তিনি। প্রতি প্লেব্যাক গানের জন্য ১১ লক্ষ টাকা করে নেন সুনিধি।
সোনু নিগম-
বলিউডের অন্য়তম গায়ক তিনি। এক সময়ে সোনুর গান ছাড়া বলিউডের ছবি ভাবাই যেত না। হিট গানের সংখ্যা গুনে শেষ করা যাবে না তাঁর। প্রতি গান ৯ লক্ষ টাকা করে নেন সোনু নিগম।
নেহা কক্কর-
২০০৬ সালের ইন্ডিয়ান আইডল থেকে যাত্রা শুরু নেহার। বহু স্ট্রাগলের পরে এই জায়গার অধিকারী হয়েছিলেন তিনি। তবে এখন নেহার গান মানেই হিট। জানা যায়, ৮ লক্ষ টাকা নেন প্লে-ব্যাক গাইতে।
মোহিত চৌহান-
ব্যতিক্রমী কন্ঠস্বরই তাঁর ইউএসপি। এই গায়কের ঝুলিতে অসংখ্য হিট গান রয়েছে। বর্তমানে সংখ্যায় কম গান গাইছেন। কিন্তু ৭ লক্ষ টাকা নেন একটি গানের জন্য।
নীতি মোহন-
যব তক হ্যায় জান-এর জিয়া রে গানটি তাঁর গলায় অন্যতম হিট। কেরিয়ারের প্রথম দিকেই এআর রেহেমানের সঙ্গে কাজ করে ফেলেছেন। এই গায়িকা একটি গান প্লে-ব্যাক করতে নেন ৬ লক্ষ টাকা।

Post a Comment