জাপানের নতুন প্রধানমন্ত্রী অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী - The News Lion

জাপানের নতুন প্রধানমন্ত্রী অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী



শারীরিক অসুস্থতার কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন শিনজো আবে। পদত্যাগের আগে আবে দেশবাসীর উদ্দেশ্যে জানিয়েছিলেন, দেশের মানুষের জন্য সঠিকভাবে সেবা করতে পারছেন না বলেই প্রধানমন্ত্রীর পদে আর তিনি থাকতে চাইছেন না।

 তাঁর পদত্যাগের পর সেই জায়গায় এলেন ইয়োশিহিদে সুগা। জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী। ভারত-জাপান একসঙ্গে আগামিদিনে বিশেষ কৌশল ও বিশ্বব্যাপী অংশীদারিত্বকে নয়া উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


বুধবার টুইটে জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘বিশেষ কৌশলগত ও বিশ্বব্যাপী অংশীদারিত্বকে যৌথভাবে নতুন উচ্চতায় নিয়ে যাবে জাপান ও ভারত। আমি এই প্রত্যাশায় রয়েছি।’’


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.