গর্ভাবস্থায় সাঁতারের স্বাস্থ্য উপকারিতা
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুষ্কা একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে সুইমিং পুলের মাঝখানে বেবি বাম্প ফ্লন্ট করতে দেখা যাচ্ছে। গর্ভাবস্থায় সাঁতার কাটা অন্যতম সেরা অনুশীলন হিসেবে বিবেচিত হয়। কিন্তু আপনি কি জানেন যে, গর্ভাবস্থায় সাঁতার কাটা কতটা উপকারি? বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় সাঁতার অন্যতম সেরা ব্যায়াম। এর আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। যেমন
১) সাঁতার কাটা মর্নিং সিকনেস কমায়। গর্ভাবস্থায় অনেকেই সকালে ঘুম থেকে উঠে বমি বমি ভাব অনুভব করেন, যেটা কমাতে সাঁতার সহায়তা করতে পারে।
২) গর্ভাবস্থায় সাঁতার গোড়ালি এবং পায়ের ফোলাভাব দূর করতে সহায়তা করে, পাশাপাশি এটি ব্লাড সার্কুলেশনও বাড়ায়।
৩) গর্ভাবস্থায় সাঁতার কাটা অত্যন্ত নিরাপদ ও ভালো ব্যায়াম। এতে দেহের বিভিন্ন অস্থিসন্ধি, লিগামেন্ট, ইত্যাদির ব্যথা কমে।
৪) সাঁতার মাংসপেশী ঠিক রাখে এবং স্ট্রেচিবিলিটি বৃদ্ধি হয়, ফলে প্রসবের সময় খুব একটা সমস্যা হয় না।
৫) এছাড়াও, হাড় এবং জয়েন্টগুলিতেও আরাম হয়।

Post a Comment