আজকের রাশিফল
মেষ রাশি:
স্ত্রী, সন্তান এবং পরিবারের সঙ্গে সময় কাটানোয় আপনি পার্থিব আনন্দ লাভ করবেন। পারিবারিক ব্যবসায় লক্ষ্য রাখুন। নচেৎ আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। ভ্রমণে আনন্দ এবং কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে। মাথায় কোনো নতুন পরিকল্পনা আসলে, আজই তা পরিবারের সঙ্গে ভাগ করে নিন। পিতা মাতার আশির্বাদ পাবেন।
বৃষ রাশি:
আজ মোটা অর্থ উপার্জন হলেও, সঞ্চয় করতে পারবেন না। প্রেমিকার অপছন্দের কোনো পোশাক পড়বেন না। আজকের দিনে অত্যাধিক চাহিদা আপনার বিবাহিত জীবনে সমস্যা বয়ে আনবে।
মিথুন রাশি:
আজ এই রাশির জাতক জাতিকাদের কাছে জমি কেনাবেচা এবং আর্থিক লেনদেনের জন্য শুভ দিন। ঘরের কাজ শেষ করে, টিভি সিরিয়াল দেখতে পারেন। বাচ্চাদের লাইফস্টাইল আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।
কর্কট রাশি:
কাছের মানুষেরা আপনার অত্যাধিক ভালোমানসিকতার সুযোগ নেবে। পার্থিব মোহ মায়া ত্যাগ করে, আজ আপনি আধ্যাত্মিকতার সন্ধান পেতে পারেন। সম্পত্তি চোখে চোখে রাখুন। নতুবা হস্তান্তর হয়ে যেতে পারে।
সিংহ রাশি:
অযথা জটিল কাজে নিজেকে জড়াবেন না। আত্মীয় পরিজনদের সঙ্গে সময় কাটাতে মন চাইবে। আজকের দিনে পছন্দসই বই কিনে, নিজেকে তার মধ্যে গভীর ভাবে নিয়োজিত রাখবেন। আজকে নতুন জিনিস জানার প্রবণতা আপনার মনে জেগে উঠবে।
কন্যা রাশি:
সন্তানদের কাজে জীবনের সেরা আনন্দ পাবেন। আপনার নামে নিন্দে মন্দ করে, এমন ব্যক্তিদের থেকে দূরে থাকুন। সময় নষ্ট না করে, ভালো কাজে লাগান।
তুলা রাশি:
মনের সংশয় দূরে ঠেলে পরিবার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটান। দূরে ভ্রমণ আপনার জন্য শুভ নয়। বিবাহিতদের কাছে আজকের দিন সেরা হতে চলেছে। আজ অর্থ সমস্যা দেখা দিতে পারে।
বৃশ্চিক রাশি:
পূর্বে কাউকে দেওয়া কোন অর্থ আজ ফেরত পেরে পারেন। আজকের দিনে ফেলে রাখা কাজ সম্পূর্ণ করুন। বৈবাহিক জীবন আজকের দিনে সুখের মুহুর্ত নিয়ে আসবে। ছাত্র ছাত্রীদের পড়াশোনার প্রতি মনোযোগ দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করা প্রয়োজন।
ধনু রাশি:
আপনার চমৎকার পার্সোনালিটি পরিবারের জমায়েতে আপনাকে সকলের মধ্যমণি করে রাখবে। সেমিনার, সভায় যেতে পারেন। আপনার জ্ঞানের ভান্ডার প্রস্ফুটিত হবে। আজ এই রাশির ব্যবসায়ীরা কাছের মানুষের সহায়তায় আর্থিক লাভবান হবেন।
মকর রাশি:
আজ জরুরী কিছু কিনতে পারবেন। আপনার আকর্ষণীয় পার্সোনালিটি সকলের মনজয় করে নেবে। একগুঁয়ে মনোভাবকে সরিয়ে রেখে পিতা মাতার পরামর্শ মতো কাজ করুন।
কুম্ভ রাশি:
আজ এই রাশির জাতক জাতিকারা কাছের মানুষের থেকে স্বপ্নের সন্ধান পাবেন। পরিবার পরিজন থেকে দূরে গিয়ে আজকের দিনে সঙ্গিনীর সঙ্গে আলাদা সময় কাটাবেন। অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন।
মীন রাশি:
আজ আত্মীয় বন্ধুদের সঙ্গে সময় কাটানোর দিন। আর্থিক লাভেরও সুবিধা রয়েছে। আজ এই রাশির জাতক জাতিকাদের আনন্দের দিন, আপনার ইচ্ছা অনুযায়ী সব হবে। রক্ত চাপ যুক্ত ব্যক্তিরা শরীরের প্রতি নজর দিন। সঙ্গিনীর খারাপ কথায় আপনার হৃদয় দুঃখিত হবে।

Post a Comment