কারাগারে কেমন আছেন রিয়া? - The News Lion

কারাগারে কেমন আছেন রিয়া?



সুশান্ত সিং রাজপুতের মামলায় গ্রেপ্তার হয়েছেন রিয়া চক্রবর্তী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পাঠানো হয়েছে বাইকুল কারাগারে। এর আগে আদালতে তার জামিন আবেদন করলে আদালত তা খারিজ করে দেন। এখন তাকে টানা ১৪ দিন জেল হাজতে থাকতে হবে। 


গ্রেপ্তার হওয়া রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হয় মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কাছে। সেখানে বলিউডের কমপক্ষে ২৫ জন তারকার নাম ফাঁস করেছেন যারা মাদক চক্রের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন এই অভিনেত্রী।



সূত্রের খবর, গত মঙ্গলবার রাতে রিয়াকে জেলখানার নারী সেলে পাঠানো হয়। সেখানে ১ নস্বর সেলে রাখা হয়েছে তাকে। সেখানে তিনি সবজি ও ডাল রুটি খান। এবং জেল কর্তৃপক্ষের দেয়া চাটাইয়ে ঘুমিয়ে রাত কাটিয়েছেন। বুধবার তার করোনা পরীক্ষা করানো হয়। সে রিপোর্ট নেগেটিভ এসেছে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.