ইতিহাসে ঘটে যাওয়া আজকের দিনের ঘটনাবলী - The News Lion

ইতিহাসে ঘটে যাওয়া আজকের দিনের ঘটনাবলী



ঘটনাবলী

১৩০৪- তৃতীয় উইলিয়াম হল্যান্ডের আর্ল মনোনীত হন।

১৮৫৩- প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়।

১৮৭৫- সংবাদপত্রে প্রথম কার্টুন স্ট্রিপ প্রকাশিত হয়।

১৮৯৩- মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে প্রথম বিশ্ব মহা ধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে স্বামী বিবেকানন্দ তার ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন। শুরু করেছিলেন এইভাবে- আমেরিকার ভাইবোনেরা। দর্শকবৃন্দ তার গুণমুগ্ধ হয়ে পড়েন।

১৮৯৫- বার্মিংহাম থেকে এফএ কাপ চুরি হয়ে যায়।

১৯০৯- ম্যাক্স উলফ হ্যালির ধূমকেতু নতুন কারে আবিষ্কার করেন।

১৯২৬- কলকাতায় নাখোদা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়।

১৯৪৮- নিজামের হায়দরাবাদ রাজ্যের দখল নেয় ভারত সরকার।

১৯৭০- আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।

১৯৭৩- চিলির নির্বাচিত সরকারের প্রধান ও প্রগতিশীল দেশনায়ক সালভেদর আলেন্দেকে হত্যা করে প্রতিবিপ্লবীরা ক্ষমতা দখল করে।

২০০১- মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এ দুইটি ও পেন্টাগনে ১টি যাত্রীবাহী বিমান আঘাত হানে, এবং ৩০০০ এর অধিক ব্যক্তির প্রাণহানী ঘটে। এছাড়া আরো একটি বিমান ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৯৩ পেন্সিল্ভেনিয়ায় ভূপাতিত হয়।

২০০৭- প্রথম টুয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় শুরু হয়।

২০১৫- ‎মক্কা ক্রেন দুর্ঘটনায় নির্মাণ কাজে ব্যবহৃত একটি ভ্রাম্যমাণ ক্রেন ভেঙে পড়ে যার ফলে ১০৭ জন মারা যান এবং ২৩৮ জন আহত হন।




জন্ম

১৮৪৯- উইলিয়াম কুপার, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৮৬২- ও হেনরি, প্রখ্যাত মার্কিন ছোট গল্পকার।

১৮৭৭- জেমস জিনস, প্রখ্যাত ইংরেজ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক।

১৮৮৫- ডি. এইচ লরেন্স, ইংরেজ সাহিত্যিক।

১৯০৭- কবি সুফী মোতাহার হোসেন।

১৯০৮- বিনয় বসু, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।

১৯৫০ - শাহাবুদ্দিন আহমেদ (চিত্রশিল্পী), বাংলাদেশী চিত্রশিল্পী।




মৃত্যু

১৮২৩- ডেভিড রিকার্ডো, অর্থনীতিবিদ।

১৯৪৮- মুহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান মুসলিম নেতা।

১৯৫৮- রবার্ট সার্ভিস, বিখ্যাত কানাডীয় কবি।

১৯৭১- নিকিতা ক্রুশ্চেভ, সোভিয়েত রাষ্ট্রনায়ক।

১৯৮৭- মহাদেবী বর্মা, প্রখ্যাত হিন্দি ভাষার কবি।

১৯৮৭- মণিকুন্তলা সেন, প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.