আজ আনুষ্ঠানিকভাবে বিমানবাহিনীতে যুক্ত হল পাচঁটি রাফাল যুদ্ধবিমান
চিনের সঙ্গে সীমান্ত সঙ্ঘাত চরমে পৌঁছেছে ভারতের। আর এই উত্তেজনার মধ্যেই আজ আনুষ্ঠানিকভাবে বিমানবাহিনীতে যুক্ত হয়েছে পাচঁটি ফরাসি রাফাল যুদ্ধবিমান। আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়ার্ড্রনে যোগ দেবে রাফায়েল জেটগুলি।
ভারতেরে লাদাখ সীমান্তে গত ২৯ জুলাই ভারতে আসে ফ্রান্স থেকে উড়ে আসা ফাইটার জেটগুলো।। অত্যাধুনিক অস্ত্রসম্ভারে পুরোপুরি সজ্জিত হওয়ার পর বৃহস্পতিবার সকালে হরিয়ানার অম্বালা বিমানঘাঁটিতে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় বিমানবাহিনীর কাজে যোগ দেয় শক্তিশালী এসব যুদ্ধবিমান।
বিমানবাহিনীর মুখপাত্র বলেন,‘ফরাসি যুদ্ধবিমানগুলি হরিয়ানার অম্বালার ১৭ নম্বর গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত হবে।’ ২০১৬ সালে হওয়া ৫৯ হাজার কোটি টাকার চুক্তি অনুযায়ী ফান্স থেকে মোট ৩৬টি রাফাল বিমান কিনবে ভারত। বাকি ৩১টি এ দেশে পৌঁছবে ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে। ভারতীয় বিমানবাহিনীর দু’টি রাফাল স্কোয়াড্রনের মধ্যে প্রথমটি মেতায়েন করা হয়েছে হরিয়ানার অম্বালা। দ্বিতীয়টি হবে উত্তরবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে। আগামী নভেম্বরে দ্বিতীয় দফায় আরও পাঁচটি রাফাল পৌঁছবে ভারতে ।

Post a Comment