রাফায়েল বিমানের এমন কী বিশেষত্ব, যাতে ঘাবড়ে যায় শুত্রুশিবির - The News Lion

রাফায়েল বিমানের এমন কী বিশেষত্ব, যাতে ঘাবড়ে যায় শুত্রুশিবির



১) রাফালের আকার এই যুদ্ধবিমানকে হাওয়ায় লড়াই করতে সাহায্য করে। রাফায়েল দৈর্ঘ্যে ও প্রস্থে যথাক্রমে ১৫.২৭ মিটার ও ১০.৮০ মিটার। অন্যদিকে চেঙ্গদু লম্বায় ২০.৪ মিটার ও চওড়ায় ১৩.৫ মিটার।

২) এই যুদ্ধবিমানে একবার জ্বালানী ভরা হলে এটি ১০ ঘন্টা একটানা হাওয়ায় উড়তে পারে। এছাড়া উড়তে উড়তেও জ্বালানী ভরতে পারে এই যুদ্ধবিমান।

৩) রাফালে রয়েছে দুটি Snecma M88 ইঞ্জিন। এই ইঞ্জিনের সুবিধা হল এই ইঞ্জিনের শক্তি নিয়ন্ত্রণ করা সহজ।



৪) রাফায়েলে স্কাল্প ইজি স্টর্ম শ্যাডো, এএএসএম, ৭৩০ এ ট্রিপল ইজেক্টর র‍্যাক, ড্যামোক্লস পড, হামার মিসাইল অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। মোট তিন ধরনের মিসাইল বসানো যেতে পারে। এয়ার-টু-এয়ার মেটিওর মিসাইল, এয়ার-টু-গ্রাউন্ড স্কাল্প মিসাইল এবং হ্যামার মিসাইল। এরফলে কয়েকগুণ শক্তিবৃদ্ধি হয় সেনার।



৫) রাফায়েলের রাডার এবং এভিওনিক্স সিস্টেমটি অত্যাধুনিক। ফলে ডজ দিয়ে শত্রুবাহিনীকে চমকে দিতে পারে এই যুদ্ধবিমান।

৬) রাফালে সর্বাধিক গতি রয়েছে ২১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা। যা সমস্যায় ফেলতে পারে অন্য যুদ্ধবিমানকে। এছাড়া রাফায়েল মাত্র ১ মিনিটে ১৮ হাজার মিটার উচ্চতায় যেতে পারে। যা একে অনন্য করে তুলেছে।






কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.