ক্যানিংয়ের ঠাকুরানি খালে নৌকা বাইচ প্রতিযোগিতা - The News Lion

ক্যানিংয়ের ঠাকুরানি খালে নৌকা বাইচ প্রতিযোগিতা




দি নিউজ লায়ন ;   দক্ষিণ ২৪ পরগণার নিকারীঘাটা অঞ্চলে বোগরামারি গ্রামের ঠাকুরানি খালে গ্রামবাসীদের উদ্যোগে একদিনের এক অনবদ্য বাইচ(নৌকা) প্রতিযোগিতা শুরু হল বৃহষ্পতিবার দুপুরে।এই বাইচ প্রযোগিতায় এক সাথে দুইয়ের অধিক নৌকা খালের মধ্যে দিয়ে হাল বেয়ে মাঝীরা নিয়ে যাবেন নির্দিষ্ট লক্ষমাত্রার স্থানে।যে নৌকাটি দ্রুত গতিতে নির্দিষ্ট সীমানা অতিক্রম করবে সেই নৌকাকে জয়ী ঘোষণা করা হয়।



তৃতীয় বর্ষের এই বাইচ খেলাকে ঘিরে জেলার বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষজন ভীড় জমিয়ে মাতলা নদীর বইয়ে আসা শাখা নদী এই ঠাকুরানি  খালের দুই তীরে।প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৪ টি নৌকা সহ ১৪০ জন মাঝি।গ্রামবাসী আবুল কাসেম মোল্লা,আলাউদ্দিন মোল্লা বলেন করোনা আবহ চলায় দীর্ঘদিন ধরেই সাধাণ মানুষজন বিষন্ন ভাবে দীনযাপণ করছেন।সাধারণ মানুষের মধ্যে শান্তি নেই।




আমরা প্রত্যন্ত গ্রাম্য এলাকায় বসবাস করে থাকি। সারা বছরে তেমন কোন অনুষ্ঠান বা খেলা ধূলা হয় না।তারপর করোনার দাপটে খেলাধুলা এক প্রকার প্রায় বন্ধ রয়েছে।




হতাশা থেকে গ্রামের মানুষজন একত্রিত হয়ে যাতে আনন্দ উপভোগ করতে পারি তার জন্য আমাদের এই নৌকা(বাইচ প্রতিযোগিতার আয়োজন।প্রতিযোগিতার শেষে প্রতিযোগিতায় জয়ীদের আর্থিক ও সদৃশ ট্রফি পুরষ্কার তুলেদেন আয়োজক কমিটির কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.