বাসি রুটি না ফেলে আজই বানিয়ে ফেলুন পায়েস - The News Lion

বাসি রুটি না ফেলে আজই বানিয়ে ফেলুন পায়েস





অনেকেই আছেন যারা বাসি রুটি খেতে চান না ফেলে দেন বা পশু পাখিকে খায়িয়ে দেন। কিন্তু জানেন কি এই বাসি রুটি দিয়ে দারুণ সুস্বাদু  রেসিপি তৈরি করা যায়, তাও খুব সহজে। আজ আপনাদের জন্য রইল সেই রকমই একটি রেসিপি। 



রুটির পায়েস- 
বানানোর প্রক্রিয়াটি হল প্রথমে একটা পাত্রে রুটিটা ছোট ছোট টুকরো করে ছিঁড়ে, ফ্রাই প্যানে ঘি গরম করে তার মধ্যে রুটির টুকরো গুলো মুচমুচে করে ভেজে নিতে হবে।  অন্য একটা পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। ঐ দুধের মধ্যে তেজ পাতা ও এলাচ দিয়ে দিতে হবে। দুধটা বেশ ঘন হয়ে গেলে তার মধ্যে চিনি মিশিয়ে দিতে হবে। 



কিছু পরে আগে থেকে ভেজে রাখা রুটির টুকরো দিয়ে ভাল করে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়।  রুটি গুলো ভিজে রাবরির মতো হলে এবং দুধটা ক্ষীরের মতো হলে নামিয়ে নিতে হবে আঁচ থেকে। উপরে শুকনো নানারকম বাদামকুচি দিয়ে গরম বা ঠান্ডা পরিবেশন করতে হবে। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.