এবার সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্তে জড়িয়ে গেল ক্রিকেটও - The News Lion

এবার সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্তে জড়িয়ে গেল ক্রিকেটও




এবার সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্তে জড়িয়ে গেল ক্রিকেটও। প্রয়াত বলিউড অভিনেতার মৃত্যু তদন্তে সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন এবার ডেকে পাঠাল বান্টি সাজদেকে। যিনি একাধারে ভারত অধিনায়ক বিরাট কোহলির এজেন্ট আবার বিরাটের ডেপুটি রোহিত শর্মার শ্যালক। রোহিতের শ্যালককে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও চলছে বলে জানা গিয়েছে।



ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে জড়িয়ে রয়েছেন বিরাট কোহলির মতো ক্রিকেটার সহ একাধিক বলিউড অভিনেতা-অভিনেত্রীর নাম। দেশের একটি শীর্ষ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সেই সংস্থার সিইও’কে এবার ডেকে পাঠালো সিবিআই।



   আর যেহেতু বান্টি সাজদের সংস্থার সঙ্গে বলিউডের একাধিক নামীদামী তারকা জড়িয়ে রয়েছেন তাই সিবিআই’য়ের নজরে এবার কর্নেস্টো স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.