একটি বাড়িতে প্রবল বিস্ফোরণে আহত ২
মঙ্গলবার দুপুর ১টায় বাংলাদেশে সিন্ধিরগঞ্জের গ্যাসের কোনও সংযোগ কিংবা গ্যাস সিলিন্ডার না থাকার পরেও রহস্যজনক একটি বাড়িতে প্রবল বিস্ফোরণ ঘটে। যা নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রবল এই বিস্ফোরণে এখনও পর্যন্ত দুজন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিট এন্ড প্লাষ্টিক সার্জারী ইনিষ্টিটিউটে ভর্তি করা হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, এর পিছনে কোনও নাশকতা রয়েছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। তবে এই ঘটনায় ইউসুফ ও নাহার নামে দু’জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে বাড়ির কেয়ারটেকার নসু পলাতক রয়েছেন। ধৃত দুজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার কারণ জানার চেষ্টা হচ্ছে।
এক মাস আগে এই মেস শাকিল ও ইউসুফ নামে ওই ব্যক্তি ভাড়া নেয় বলে জানিয়েছে এলাকাবাসী। প্রকাশিত সংবাদ জানাচ্ছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার মফিজ হোসেন মজুর বাড়িতে মঙ্গলবার দুপুর ১ টায় হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা অনেকটাই ছিল বলে জানা যাচ্ছে। ঘটনার বাড়ির অন্যতম সদস্য শাকিল এবং পাসের বাড়ির এক গৃহবধু রানু গুরুতর আহত হয়। আহত অবস্থাতেই শাকিল ও রানু ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিট এন্ড প্লাষ্টিকসার্জারী ইনিষ্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
তবে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় রানুকে। গুরুতর আহত শাকিল সেখানে চিকিৎসাধীন রয়েছে। আহত রানু জানায়, আমি বাড়ির একেবারে পাশেই রান্না করছিলাম। শাকিল সেখানে ঢোকার সঙ্গে সঙ্গেই ওই বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আমার পায়ে ও শাকিলের শরীরে আগুন লেগে যায়। আমি দৌড়ে আমার বাড়িতে গেলে সেখান থেকে আমাকে পরিবারের লোকজন ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিট এন্ড প্লাষ্টিকসার্জারী ইনিষ্টিটিউটে নিয়ে যায়। আমাকে প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে ছাড়পত্র দিলে আমি বাড়িতে ফিরে আসি।

Post a Comment