প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন পম্পেও, ডোনাল্ড ট্রাম্প
প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন পম্পেও, ডোনাল্ড ট্রাম্প। পম্পেও এক বিবৃতিতে প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দূরদর্শী নেতৃত্ব আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ভারতকে একত্রে আনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছিল।
প্রণব মুখোপাধ্যায়কে ‘মহান নেতা’ বলে উল্লেখ করে শোকপ্রকাশ করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের টুইটারে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুর বিষয় জানতে পেরে আমি শোকাহত।” পাশাপাশি প্রণব মুখোপাধ্যায়কে ‘মহান নেতা’ বলে উল্লেখ করে দেশবাসী ও প্রণব মুখোপাধ্যায়ের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

Post a Comment