আজকের রাশিফল
মেষ রাশি:
বেকারদের কাজ কর্মের যোগ প্রবল। পদস্থ কর্মকর্তা বা পিতার সাহায্য পেতে পারেন। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে ওঠার সুযোগ আসবে। রাজনৈতিক ও সাংগঠনিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা নতুন কোন ব্যবসায়ীক আলোচনায় সফল হবেন।
বৃষ রাশি:
সার্বিক বিচারে সময়টা ভালমন্দে মিশিয়ে কাটলেও আর্থিক ব্যাপারে অতিশয় শুভ সন্দেহ নেই। নতুন বছরে মোটা উপার্জন হবে।
মিথুন রাশি:
অবিবাহিতদের বিয়ের ব্যাপারে সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন।রাজনৈতিক ক্ষেত্রে মধ্য সারির নেতাদের উত্তেজনা পরিহার করে চলতে হবে।
কর্কট রাশি:
কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন।
সিংহ রাশি:
বাড়তি কোনও খরচের জন্য ধার নিতে হতে পারে। পরিবারের কারোর সঙ্গেই ব্যক্তিত্বের সংঘাত হতে পারে।
কন্যা রাশি:
ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। তবে আজ ব্যবসার জন্য দূরে কোথাও যেতে হতে পারে।
তুলা রাশি:
শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। পায়ের কোনও সমস্যা বাড়তে পারে।
বৃশ্চিক রাশি:
দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি।
ধনু রাশি:
এই বছর জীবিকার ব্যাপারে খুব একটা চিন্তা থাকবে না। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। চাকরির দিকে উন্নতির যোগ আসতে পারে।
মকর রাশি:
সঞ্চয়ের পরিমাণ কম হলেও এখন আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে বলে মনে হয়। আয়ের পরিমাণ কম হলেও ঋণগ্রস্ত হয়ে পড়তে হবে না।
কুম্ভ রাশি:
সব কাজেই সাফল্য আসবে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে।
মীন রাশি:
দিনটি ঝামেলাপূর্ণ। কর্মস্থলে সহকর্মী ও অধিনস্থ কর্মচারীদের সাথে কোনও কারণে মনোমালিন্য দেখা দেবে। গোপন শত্রুতার সম্মুখীন হতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো যাবে না।

Post a Comment