বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’-এ সুশান্তকে স্মরণ চিকিৎসকের - The News Lion

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’-এ সুশান্তকে স্মরণ চিকিৎসকের




আজ ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। আর এই দিন সুশান্তকে স্মরণ করলেন এক চিকিৎসক।  সুশান্ত সিং রাজপুত মৃত্যু খুন না আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর ময়নাতদন্তের রিপোর্টে    বলা হয়েছিল ‘ঝুলে পড়বার কারণে দমবন্ধ হয়ে মৃত্যু’। একপ্রকার আত্মহত্যা। এমন দিনে তাঁকে উদ্দেশ্য করে গান বানালেন এক চিকিৎসক ও দুই র‍্যাপার।  গানের কথায় হেরে না যাওয়ার বার্তা দেওয়া হয়েছে।



   অ্যানিমেটেড ভিডিওতে র‍্যাপ গানটি বানানো হয়েছে। গানের লেখক মৈনাক বলেন , ‘ডঃ রঞ্জন ঘোষ এই ডিপ্রেশনের উপর একটি গান তৈরি করতে চাইছিলেন। সেই কথাটাই আমরা র‍্যপের মাধ্যমে বলেছি।


 ডঃ রঞ্জন ঘোষ বলেন, ‘আমি চাইছিলাম এমন একটা গান করতে যা মানুষকে ডিপ্রেশন নিয়ে বার্তা দেয়। আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এই গান সুশান্ত সিংকে উৎসর্গ করার মাধ্যমে মানসিক সমস্যায় মধ্যে দিয়ে যাওয়া মানুষদের লড়াই করার বার্তা দিয়েছে।’



গানের র‍্যপ আর্টিস্ট মিক্স ভোক বলেন , ‘এই র‍্যপ মানুষের মনের কথা বলবে। একলা হলেও লড়াইটা চালিয়ে যাওয়ার কথা বলবে।’  বিশ্বব্যাপী ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’-এ এই বছরে দিনটির প্রধান বার্তা ‘ওয়ার্কিং টুগেদার টু প্রিভেন্ট সুইসাইড’ অর্থাৎ ‘আত্মহত্যা প্রতিরোধে একসঙ্গে কাজ করা’।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.