ভয়াবহ বিস্ফোরণের স্মৃতি মুছে যাওয়ার আগেই ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড - The News Lion

ভয়াবহ বিস্ফোরণের স্মৃতি মুছে যাওয়ার আগেই ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড



ভয়াবহ বিস্ফোরণের স্মৃতি মুছে যাওয়ার আগেই ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের কবলে বেইরুট।  বৃহস্পতিবার বন্দরের তেল ও টায়ারের গুদামে আচমকাই আগুন ধরে যায়। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।  এক ভয়াবহ বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ভরে গিয়েছে চারপাশ। কী কারণে এভাবে আগুন জ্বলছে, তা এখনও জানা যায়নি।   


লেবাননের সেনাবাহিনী জানিয়ছে, টায়ার ও তেল রাখার গুদামে আগুন লেগে যাওয়াতেই এই ঘটনা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে আর্মি হেলিকপ্টার। ছুটে গিয়েছে দমকলকর্মীরা।     আশেপাশের লোকজন একে অপরকে ডাকতে শুরু করেন ও সতর্ক করতে শুরু করেন আতঙ্কে। ওই এলাকার সমস্ত অফিস ফাঁকা করে দেওয়া হয়েছে।


আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপন চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। উদ্ধারকার্যে সামিল হয়েছে সেনা জওয়ানরাও। তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।  বেইরুটের দমকল বিভাগের প্রধান মিশেল এল মুর জানিয়েছেন, বেইরুট বন্দর এলাকার একটি তেল ও টায়ারের গুদামে এদিন বিকালে আচমকাই আগুন লাগে। তেল এবং টায়ার –দুটোই দাহ্য পদার্থ হওয়ায় নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.