আজ আপনাদের জন্য থাকছে জিভে জল আনা ভাপা ইলিশের রেসিপি
উপকরণঃ
ইলিশ মাছ ৪ পিস
কালো সরষে বাটা ৩ টেবিল চামচ
সাদা সরষে বাটা ২ টেবিল চামচ
পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
কাঁচা লঙ্কা বাটা ২-৪ টি
সরষের তেল ৪-৫ টেবিল চামচ
জিরে বাটা ১-২ টেবিল চামচ
রসুন বাটা আধ টেবিল চামচ
লবণ পরিমাণ মত
জল আধ কাপ
প্রণালিঃ
প্রথমে মাছের সাথে সবগুলো উপকরণ মাখিয়ে নিয়ে ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রেখে দিতে হবে। এখন একটি ঢাকনাসহ পাত্রে একটু তেল মেখে মাখিয়ে রাখা মাছগুলো নিয়ে নিতে হবে। এরপর একটি কড়াইতে পরিমাণ মত জল দিয়ে মাছের পাত্রটি ভালো করে আটকে নিতে হবে। এরপর কড়াইতে বসিয়ে ওভেনে দিতে হবে। ওভেনের আঁচ কমিয়ে ২০ থেকে ২৫ মিনিট ভাপে রেখে দিতে হবে। এবার ওভেন বন্ধ করে মাছের পাত্রটি নামিয়ে নিয়ে পরিবেশন করুন, দারুণ স্বাদের ভাপা ইলিশ।
Post a Comment