প্রতিদিন গোমূত্র পান করেন অক্ষয় কুমার
বিয়ার গ্রিলস এবং হুমা কুরেশির সঙ্গে ইনস্টাগ্রামের একটি লাইভ চ্যাটে অক্ষয় কুমার জানান যে তিনি প্রতিদিন গোমূত্র পান করেন। খুব শীঘ্রই তাঁকে ‘দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ শোয়ে বেশ কিছু ডেয়ারডেভিল স্টান্ট করতে দেখা যাবে। এই শোতে নাকি হাতির বিষ্ঠা খেতেও দেখা যাবে অক্ষয়কে। গাছে ওঠা থেকে শুরু করে নানান রকম স্টান্টের সঙ্গে হাতির বিষ্ঠা দিয়ে তৈরি চা পান করতে দেখা যাবে অক্ষয় কুমারকে।
লাইভ চ্যাট শোয়ে এই কথা শুনে অবাক হয়ে যান অভিনেত্রী হুমা কুরেশি। অক্ষয় কুমার কীভাবে হাতের বিষ্ঠা খেয়েছেন তা ভেবেই হতবাক হুমা। তখনই অক্ষয় জানান হাতের বিষ্ঠা খেতে তাঁর খুব একটা সমস্যা হয়নি। কারণ আয়ুর্বেদিক উপকারিতার কথা মাথায় রেখে প্রত্যেকদিন গোমূত্র পান করেন তিনি। অক্ষয়ের এই গোপন তথ্য শুনে অবাক হয়ে যান হুমা কুরেশি এবং লাইভ চ্যাটের শ্রোতা দর্শকরা।
অনেকেই জানেন অক্ষয় কুমার ফিটনেস সম্পর্কে খুব সচেতন। প্রত্যেকটির নিয়ম করে ভোর বেলায় ঘুম থেকে ওঠেন অভিনেতা। এছাড়া মার্শাল আর্টস এর উপরেও তার দক্ষতা রয়েছে। কিন্তু শারীরিক ফিটনেসের পিছনে যে গোমূত্র রয়েছে তা অনেকেই জানতেন না। ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে সেই তথ্যই ফাঁস করলেন অক্ষয়।
Post a Comment