জঙ্গিগোষ্ঠী আল-কায়দার 'লিঙ্ক ম‍্যান' সন্দেহে মালদা থেকে গ্রেফতার এক - The News Lion

জঙ্গিগোষ্ঠী আল-কায়দার 'লিঙ্ক ম‍্যান' সন্দেহে মালদা থেকে গ্রেফতার এক



দি নিউজ লায়ন ;   মুর্শিদাবাদের পর এবার মালদায় আল-কায়েদা জঙ্গি সংগঠনের লিংকম্যান সন্দেহে ভুতনি থানার হরিচন্দ্রপুর থেকে একজনকে গ্রেপ্তার করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। ধৃতের নাম  সিদ্ধার্থ মণ্ডল (৩৪)। বৃহস্পতিবার ভোররাতে ধৃতকে গ্রেপ্তারের পর কলকাতায় নিয়ে চলে গিয়েছে অভিযানকারী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। 


এদিন সকালে বিষয়টি জানাজানি হতেই মানিকচক ব্লকের ভুতনি থানার হরিচন্দ্রপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।  কয়েকদিন আগে মুর্শিদাবাদের আল কায়েদা জঙ্গি সন্দেহে যারা ধরা পড়েছে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মালদার ভুতনির এই ব্যক্তির সন্ধান পায় কেন্দ্রীয় ওই গোয়েন্দা সংস্থার কর্তারা বলে একটি সূত্রের খবর। তারপর বুধবার গভীর রাতে মালদা শহর থেকে ৬০ কিলোমিটার দূরে গঙ্গা নদীর চরে অবস্থিত হরিচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায় এনআইএ'র কর্তারা।


এদিকে গোয়েন্দা সংস্থার একটি সূত্র থেকে জানা গিয়েছে,  মুর্শিদাবাদে আল-কায়েদা জঙ্গী সংগঠনের লিঙ্ক ম্যান হিসেবে যারা গ্রেফতার হয়েছে, তাদের কাছ থেকেই ২২ জনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের নামের তালিকা পাওয়া গিয়েছে। সেই তালিকার মধ্যে মালদার ভুতনি এলাকার সিদ্ধার্থ মন্ডলের নাম রয়েছে। সেক্ষেত্রে ওই জঙ্গী সংগঠনের লিংক ম্যান সন্দেহে এদিন অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.