পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ৬২ জন
দি নিউজ লায়ন ; পশ্চিমবাংলায় করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু ঘটেছে ৬২ জনের।
যারফলে পশ্চিমবঙ্গে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ৪ হাজার ৬০৬ জন। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৬ জন।
যারফলে এই রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ লক্ষ ৩৭ হাজার ৮৯৬ জন। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৪ জন। ফলে রাজ্যটিতে মোট সুস্থতার সংখ্যা ২ লক্ষ ৮ হাজার ৪২ জন।
তবে আশার কথা, পশ্চিমবঙ্গে করোনা থেকে সুস্থতার হার ৮৭,৪৬ শতাংশ। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের নিরিখে শহর কলকাতাকে ছাপিয়ে গিয়েছে কলকাতা সন্নিহিত উত্তর ২৪ পরগনা জেলা। এই জেলাতে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রামিত হয়েছেন ৬৩২ জন। যেখানে কলকাতায় সংক্রামিতের সংখ্যা ৬০৭ জন। রাজ্যে করোনা সংক্রমণ উদ্বেগজনক হলেও জনজীবন ক্রমশ স্বাভাবিক হচ্ছে।

Post a Comment