পেট্রাপোলে ১০০ কেজি পদ্মার ইলিশ বাজেয়াপ্ত - The News Lion

পেট্রাপোলে ১০০ কেজি পদ্মার ইলিশ বাজেয়াপ্ত




দি নিউজ লায়ন ;  ভারতে প্রবেশের সময়   পেট্রাপোল সীমান্ত থেকে  ১০০ কেজি পদ্মার ইলিশ বাজেয়াপ্ত করলো বিএসএফ জওয়ানরা।বাংলাদেশের  পদ্মার  ইলিশ সহ একটি ভারতীয়  ট্রাক এবং তার চালককেও আটক করেছে বি এস এফ।চালক এবং ট্রাক সহ উদ্ধার হওয়া ১০০ কেজি পদ্মার ইলিশ বি এস এফের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে পেট্রাপোল সীমান্তের শুল্ক দপ্তরের কাছে।  


 জানা গেছে বাজেয়াপ্ত পদ্মার ইলিশের বাজার মুল্য ৯ লক্ষ টাকা। বি এস এফ সুত্রে জানা গেছে বুধবার রাত ৮ টা নাগাদ ভারত বাংলাদেশ সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোস্টে ডিউটিতে ছিলেন ১৭৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা।সেই সময় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার মুখে বুধবার রাতে একটি ট্রাককে তল্লাশি করতে গিয়ে বি এস এফের জওয়ানরা দেখতে পান ট্রাকের চালকের কেবিনে ৬ টি ব্যাগ রয়েছে।


বি এস এফের সন্দেহ হওয়ায় ব্যাগ খুলতেই বেরিয়ে আসে পদ্মার ইলিশ।এর ওজন ১০০ কেজি।বাজার মুল্য আনুমানিক ৯ লক্ষ টাকা। বি এস এফ জানিয়েছে ট্রাকের চালক সাইফুদ্দিন(২৪)।তার বাড়ি দত্তপুকুরের কালিয়ানে।সে মোটর পার্টস নিয়ে বাংলাদেশে গিয়েছিলো । খালি গাড়ি নিয়ে আসার সময় বাংলাদেশের ইলিশ নিয়ে আসছিল।বি এস এফ সাইফুদ্দিনকে জেরা করে জানতে পেরেছে বাংলাদেশের একজন ব্যাগ ভর্তি ইলিশ দিয়েছিল যাতে সে এগুলো  বনগাঁর  এক ব্যাক্তির কাছে পৌছে দেয়।এর জন্য সাইফুদ্দিনকে ৬ হাজার টাকা দেওয়া হয়েছিল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.